নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস

মাদক, সন্ত্রাস, নাশকতা, ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার, শ্রীবরদী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ নিয়ন্ত্রণ রাখাসহ বিভিন্ন ক্যাটাগড়িতে শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস। ২৪ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার শেরপুর জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ডিসেম্বর/২০২২ মাসের শেরপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস। ওই সময় ওসি বিপ্লব কুমার বিশ্বাসের পক্ষে পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম এর হাত থেকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ এর সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন, শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাইম মোহাম্মদ নাহিদ হাসান। এ বিষয়ে ওসি বিপ্লব কুমার বিশ্বাস জানান, একটা সাফল্যের পেছনে টিম ইস্যুটা বড় অবদান রাখে। থানার সকল সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সফলতা সম্ভব হয়েছে। যে কোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেয়। তিনি শেরপুর জেলার পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওসি বিপ্লব কুমার বিশ্বাস ১৯ মে ২০২১ ইং তারিখে শ্রীবরদী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেন। উল্লেখ্য, এর আগেও তিনি বিভিন্ন থানায় ওসি হিসেবে দায়িত্ব থাকাকালীন সময়ে রেঞ্জ ও জেলা পর্যায়সহ বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠ ওসি হিসেবে সম্মাননা ও ক্রেস্ট পেয়েছেন।

আরও খবর