নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরের দুইটি আসনে ভিন্ন দলের জয়: শেরপুর-১ এ জামায়াত, শেরপুর-২ এ বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফলে শেরপুর জেলার দুইটি সংসদীয় আসনে ভিন্ন দুই রাজনৈতিক দলের প্রার্থীরা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।


শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ১ লাখ ২৭ হাজার ৮১১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা পেয়েছেন ৭৮ হাজার ৩৪২ ভোট। এ ছাড়া বিএনপির বিদ্রোহী প্রার্থী শফিকুল ইসলাম মাসুদ ৬২ হাজার ৪১৫ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। ১৪৫টি ভোটকেন্দ্রের এই আসনে বিজয়ী প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ৬৫ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে ছিলেন।


অন্যদিকে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস ৪ হাজার ৮৭৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন। ১৫৪টি কেন্দ্রের এই আসনে ফাহিম চৌধুরী প্রায় ১০ হাজার ১৩৭ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।


জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, শেরপুর-১ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৫০ হাজার ৪৮৮ জন। এর মধ্যে ২ লাখ ৭৫ হাজার ১৩৬টি ভোট পড়েছে, যা মোট ভোটারের প্রায় ৬১ শতাংশ। এ আসনে বাতিল ভোটের সংখ্যা ৫ হাজার ১৪৬টি। অপরদিকে শেরপুর-২ আসনে মোট ভোটার ছিল ৪ লাখ ৪০ হাজার ৩৪ জন। এখানে মোট ২ লাখ ৩৪ হাজার ৪৫৪টি ভোট পড়ে, যা প্রায় ৫৪ শতাংশ। এ আসনে বাতিল ভোট ছিল ৪ হাজার ৯৮৩টি।


বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শেরপুরের দুইটি সংসদীয় আসনে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। গভীর রাতে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

Tag
আরও খবর