নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সারাদেশের ন্যায় শেরপুরেও নির্দিষ্ট সময়ের জন্য বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।


শেরপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপনের আলোকে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ৩২ অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান এ নিষেধাজ্ঞা জারি করেন।


নিষেধাজ্ঞা অনুযায়ী, মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ১০ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত। এছাড়া ট্যাক্সি ক্যাব, পিকআপ, মাইক্রোবাস, ট্রাক ও ট্রাক্টর চলাচল নিষিদ্ধ থাকবে ১১ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি ২০২৬ দিবাগত রাত ১২টা পর্যন্ত।


তবে গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, প্রশাসনের যানবাহন, জরুরি সেবায় নিয়োজিত যানবাহন, চিকিৎসা ও ওষুধ পরিবহন, সংবাদপত্র পরিবহন, বিমানবন্দরগামী ও বিমানবন্দর থেকে আগত যাত্রীবাহী যানবাহন (প্রমাণ সাপেক্ষে)।


এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য একটি করে অনুমোদিত যানবাহন, সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের যানবাহন, নির্বাচন কমিশনের অনুমোদনপ্রাপ্ত নির্বাচনি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মোটরসাইকেল এবং বিটিআরসি ও লাইসেন্সপ্রাপ্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের যানবাহনও নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।


জেলা প্রশাসন আরও জানায়, জাতীয় মহাসড়ক ও আন্তঃজেলা যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে প্রয়োজন বিবেচনায় নিষেধাজ্ঞা শিথিল রাখা হবে। তবে পরিস্থিতি ও স্থানীয় বাস্তবতার আলোকে প্রয়োজনে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করার ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেট সংরক্ষণ করেন।


নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে এ বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমানের স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

Tag
আরও খবর