শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মো. আল-আমীন যোগদান করেছেন। ৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার বিকেলে যোগদান উপলক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার অনিন্দিতা রানী ভৌমিক।
এসময় উপজেলা পরিষদের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবাগত উপজেলা নির্বাহী অফিসার দায়িত্ব গ্রহণের মাধ্যমে ঝিনাইগাতী উপজেলার প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। ঝিনাইগাতীবাসী নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাফল্য কামনা করেন।
৮ ঘন্টা ৪২ মিনিট আগে
১০ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ১০ ঘন্টা ১৫ মিনিট আগে
২ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৩ মিনিট আগে
৪ দিন ৯ ঘন্টা ২৯ মিনিট আগে