নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আচরণবিধি প্রতিপালন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি প্রতিপালন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


২৪ জানুয়ারি ২০২৬ শনিবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আশরাফুল আলম রাসেল। 


সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভোমিক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান ও উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হক। 


বক্তারা বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচনকালীন আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন করা অত্যন্ত জরুরি। নির্বাচনী প্রচারণা, পোস্টার-ব্যানার ব্যবহার, সভা-সমাবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার বিষয়ে প্রার্থী ও তাদের প্রতিনিধিদের সচেতন থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়।


সভায় উপস্থিত প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিগণ আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। মতবিনিময় সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রার্থী ও প্রার্থীগণের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর