নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে গণভোটের ব্যাপক প্রচারণা

গণভোট ২০২৬ সফল করতে ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ভোটারদের গণভোট সম্পর্কে উদ্বুদ্ধ করতে ব্যাপক প্রচারণা ও লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। জনসাধারণ যাতে আনন্দ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে গণভোট দেয় সে জন্য ঝিনাইগাতী উপজেলায় ব্যাপক প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গণভোটের প্রচারণা উপলক্ষে ১৩ জানুয়ারি মঙ্গলবার দিনব্যাপী ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় ওসি নাজমুল হাসান, উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হক, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই কার্যক্রমে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম রাসেল বলেন, “গণভোট আমাদের গণতান্ত্রিক অধিকার ও নাগরিক দায়িত্ব। উপজেলাবাসী যাতে স্বতঃস্ফূর্তভাবে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারেন সেই জন্য এই প্রচারণা। যাতে প্রতিটি ভোটার গণভোটের উদ্দেশ্য, বুঝতে সক্ষম হয় সে জন্য সকল মানুষের কাছে লিফলেট পৌঁছে দেওয়া হচ্ছে। সঠিক তথ্য প্রচারের মাধ্যমে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করাই এই কার্যক্রমের মূল লক্ষ্য। লিফলেট বিতরণের সময় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও নিজ নিজ অবস্থান থেকে এই কর্মসূচি সফল করতে কাজ করে যাচ্ছেন। এছাড়াও একই দিনে গণভোট সম্পর্কে জনসাধারণের মাঝে প্রচারের উদ্দেশ্যে গ্রাম পুলিশদের নির্দেশনা প্রদান করেন ইউএনও।

Tag
আরও খবর