নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাড়িতে বাড়িতে সুবিধাবঞ্চিতদের কম্বল পৌঁছে দিলেন ইউপি সদস্য

শেরপুরের ঝিনাইগাতীতে রাতের অন্ধকারে বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত মানুষের শীতের কষ্ট লাঘবে কম্বল বিতরণ করেছেন মো. জাহিদুল হক মনির নামের এক ইউপি সদস্য। রবিবার (১১ জানুয়ারি) দিবাগত রাতে অর্ধশতাধিক পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করেন তিনি। মনির ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য, একজন সাংবাদিক ও ঝিনাইগাতী বণিক সমবায় সমিতির কোষাধ্যক্ষ। জানা গেছে, এর আগে গত কয়েকদিনে আমেরিকার নিউ জার্সিতে অবস্থিত একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানির প্রধান গবেষক প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের পৃষ্ঠপোষকতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন 'ভয়েস অব ঝিনাইগাতী' এর সদস্যদের নিয়ে আরও দুই শতাধিক কম্বল উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিতরণ করেন তিনি। বিতরণে ঝুঁকিতে থাকা মানুষ, বয়স্ক ব্যক্তি, শারীরিকভাবে অসুস্থ ও দরিদ্র পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়। গভীর রাতে জনপ্রতিনিধিকে নিজ বাড়িতে উপস্থিত দেখে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।  রামেরকুড়া গ্রামের মো. ছালু মিয়া বলেন, মনির মেম্বার এক নজির সৃষ্টি করলেন। মেম্বারদের কাছে গিয়েও কিছু পাওয়া যায় না। আর এ তীব্র শীতে আমার বাড়িতে এসে কম্বল দিয়ে গেলেন। আমি দোয়া করি আল্লাহ তার মঙ্গল করুক, ভবিষ্যতে আরও বড় হোক। ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির বলেন, ‘শীত মৌসুমে সবচেয়ে বেশি কষ্ট পায় গরিব ও অসহায় মানুষ। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই ব্যক্তিগত ও  স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ এর প্রধান পৃষ্ঠপোষক ড. জাফর ইকবালের সহায়তায় কম্বল বিতরণ করেছি। যতদিন শীত থাকবে, ততদিন সাধ্যমতো মানুষের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।’

Tag
আরও খবর