নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি: ৯ দোকানিকে ২৬ হাজার টাকা জরিমানা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ৯ দোকানিকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা সদর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ও ৪৫ ধারায় বিভিন্ন দোকানিকে এ অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো শাহিন ইলেক্ট্রনিক্সকে ৫ হাজার টাকা, শামীম ইলেক্ট্রনিক্সকে ২ হাজার টাকা, মনা ইলেক্ট্রনিক্সকে ২ হাজার টাকা, ইতি ইলেক্ট্রনিক্সকে ৩ হাজার টাকা, মনিমুক্তা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, শামছুল স্টোরকে ৩ হাজার টাকা, শাকিব স্টোরকে ৩ হাজার টাকা, শফিকুল স্টোরকে ৩ হাজার টাকা এবং কে.জেড এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক জানান, জনস্বার্থ রক্ষা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। উপজেলা প্রশাসন সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অভিযান পরিচালনাকালে ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

Tag
আরও খবর