নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

বাউন্ডারি নির্মাণকে কেন্দ্র করে ঝিনাইগাতীতে কলেজে আতঙ্ক, থানায় জিডি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আলহাজ্ব শফিউদ্দিন আহাম্মদ ডিগ্রি কলেজের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কলেজ কর্তৃপক্ষ ও স্থানীয় একটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ শিক্ষক-কর্মচারীরা প্রাণনাশের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতির প্রেক্ষিতে ঝিনাইগাতী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ১৩০৬) করা হয়েছে।


জিডি সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর দুপুরে কলেজের পূর্ব পাশের নির্মাণাধীন সীমানা প্রাচীর সংলগ্ন এলাকায় উত্তেজনার সূত্রপাত ঘটে। অভিযোগে উল্লেখ করা হয়, কলেজসংলগ্ন এলাকার বাসিন্দা মো. শাহজাহান (৫৩), মো. জয়নাল আবেদীন (৫০), মো. আয়নাল মিয়া (৪৫), মো. বাদশা মিয়া (৩০), মোছা. সিউটি, মোছা. মনজাসহ তাদের পরিবারের সদস্য এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জন দীর্ঘদিন ধরে কলেজের বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা দিয়ে আসছিল।


এর আগে গত ২১ অক্টোবর বাউন্ডারি নির্মাণকালে বাধার মুখে কাজ বন্ধ রাখতে বাধ্য হয় কলেজ কর্তৃপক্ষ। এ সময় তারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেন। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জমির কাগজপত্র যাচাই-বাছাই ও তদন্ত শেষে কলেজ কর্তৃপক্ষের পক্ষে রায় প্রদান করেন এবং পুনরায় নির্মাণকাজ চালুর নির্দেশ দেন।


তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের নির্দেশনার পরও গত ২৫ নভেম্বর বিবাদীরা দেশীয় ধারালো অস্ত্র (দা), লোহার শাবল, রড ও লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলমসহ শিক্ষক-কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেন।


বর্তমানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক ও কর্মচারী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদীরা যে কোনো সময় গুরুতর ক্ষতি করতে পারে, এমন আশঙ্কা থেকেই ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানায় কলেজ কর্তৃপক্ষ।


এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সরোয়ার আলম বলেন,“আইনগতভাবে আমাদের পক্ষে রায় হওয়ার পরও আমাদের ভয়ভীতি ও হুমকি দেওয়া হচ্ছে। শিক্ষক-কর্মচারীদের নিরাপত্তার স্বার্থেই থানায় সাধারণ ডায়েরি করতে বাধ্য হয়েছি।”


উল্লেখ্য, শীতকালীন দুই সপ্তাহ কলেজ বন্ধ থাকা অবস্থায় বাউন্ডারি ওয়ালের নির্মাণাধীন কাজের পিলারের রড কেটে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে। এ ঘটনাতেও প্রশাসনের সহায়তা চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

Tag
আরও খবর