নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে পোস্টাল ব্যালট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠান উপলক্ষে শেরপুরের ঝিনাইগাতীতে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালট (ICPV) বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার মো. আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হকের সঞ্চালনায় উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 


সভায় পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান পদ্ধতি, আবেদন প্রক্রিয়া, সময়সূচি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট ব্যবস্থার গুরুত্ব তুলে ধরা হয়। 


ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় ঝিনাইগাতী থানার ওসি নাজমুল হাসানসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভা শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করেন ইউএনও আশরাফুল আলম রাসেল। 

Tag
আরও খবর