নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন

শেরপুরের শ্রীবরদীতে আমেরিকান ও বাংলাদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার গোসাইপুর ইউনিয়নের শংকর ঘোষ সরকার বাড়ি সংলগ্ন এ জুব্বার দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন।


আমেরিকান ইউসিএলএ ইউনিভার্সিটির স্বেচ্ছাসেবী সংগঠন লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এবং শ্রীবরদীর কৃতি সন্তান মাফরুহা রহমান ইশা ও বিশিষ্ট শিক্ষানুরাগী মো. মাহফুজুর রহমানের একান্ত প্রচেষ্টায় এই মহতী উদ্যোগ গ্রহণ করা হয়।


আয়োজকরা জানান, ক্যাম্পের প্রথম দিনে আমেরিকা থেকে আগত ৬ জন এবং বাংলাদেশের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার প্রায় ১ হাজার অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়েছে। দুই দিনের এই কর্মসূচিতে মোট ২ হাজার রোগীকে সেবা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম জুবায়েল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। দুর্গম এলাকার মানুষের দোরগোড়ায় এমন উন্নত মানের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Tag
আরও খবর