নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৩

শেরপুরের ঝিনাইগাতীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার (২১ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ঝিনাইগাতী-গজনী সড়কের রাংটিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


নিহত আবু বক্কর রাংটিয়া এলাকার মৃত আবু তাহেরের ছেলে। আহতরা হলেন কবিতা খাতুন (১৫), সিনহা খাতুন (১০) ও শিফাত (২০)।


পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে রাংটিয়া এলাকায় বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের মধ্যে প্রচণ্ড গতিতে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দ শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। তাদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আবু বক্করকে মৃত ঘোষণা করেন।


হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অন্য তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


Tag
আরও খবর