নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে নির্বাচনী প্রস্তুতি পর্যবেক্ষণ করলেন জেলা প্রশাসক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক সম্ভাব্য ভোটকেন্দ্র পরিদর্শন করেন।


পরিদর্শনকালে জেলা প্রশাসক প্রতিটি কেন্দ্রে ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক প্রস্তুতির সার্বিক দিক খতিয়ে দেখেন। তিনি ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত সুবিধা, ভোটগ্রহণ কক্ষের বর্তমান অবস্থা, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথ এবং সম্ভাব্য ঝুঁকি নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেন।


এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।” তিনি কেন্দ্রগুলোর ছোটখাটো ত্রুটি-বিচ্যুতি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


পরিদর্শনের সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক, ওসি নাজমুল হাসান এবং উপজেলা নির্বাচন অফিসার জহিরুল হক। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 


সংশ্লিষ্ট সূত্র জানায়, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে তৃণমূল পর্যায়ে প্রশাসনের এই তৎপরতা সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক আস্থা তৈরি করেছে।

Tag
আরও খবর