নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

এসআইএল-এর আয়োজনে আদিবাসী যুব নেতৃত্ব বিকাশে ঝিনাইগাতীতে সেমিনার অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে আদিবাসী যুবক-যুবতীদের জীবন গঠন, নেতৃত্ব বিকাশ ও সামাজিক দায়িত্ব বিষয়ক যুব সেমিনার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৮ ডিসেম্বর সোমবার উপজেলার বাঁকাকুড়া কমিউনিটি সেন্টার হলরুমে দিনব্যাপী এ সেমিনারের আয়োজন করে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সেমিনারে বক্তব্য রাখেন, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের এসোসিয়েট ডিরেক্টর প্রোগ্রামস পিন্টু অ্যালবার্ট পেরিছ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আশরাফুল আলম, শেরপুর জনউদ্যোগের আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ, টিডব্লিউএ ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান মি. নবেশ খকশি, এসআইএল-এর শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমা। অনুষ্ঠানে বক্তারা বলেন, আদিবাসী তরুণদের শিক্ষার পাশাপাশি নেতৃত্ব, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এজন্য তরুণ প্রজন্মকে সঠিক দিকনির্দেশনার মাধ্যমে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা সময়ের দাবি। বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার প্রসার, সংস্কৃতি রক্ষা, নিজস্ব পরিচয় বিকাশ এবং সমাজে আদিবাসী যুবক-যুবতীদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন এসআইএল-এর এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ। দিনব্যাপী এ সেমিনারে অংশগ্রহণকারী ১৩০ জন আদিবাসী যুবক-যুবতীরা নেতৃত্ব, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ ও কমিউনিটি সার্ভিস বিষয়ে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ আয়োজন আদিবাসী সমাজে দক্ষ ও দায়িত্বশীল নেতৃত্ব গঠনে ভূমিকা রাখবে। সেমিনার শেষে বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর