নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভূমি সেবায় অসামান্য অবদান: ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ হলেন শেরপুরের তরফদার মাহমুদুর রহমান

ভূমি ব্যবস্থাপনায় প্রশাসনিক দক্ষতা, উদ্ভাবনী চিন্তাধারা ও জনসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৪-২৫ অর্থবছরে ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ জেলা প্রশাসক’ হিসেবে সম্মাননা অর্জন করেছেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। ২৪ নভেম্বর সোমবার ভূমি মন্ত্রণালয় কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে তাকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি প্রদান করা হয়েছে।


জানা যায়, যোগদানের পর থেকেই জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্বে জেলায় সরকারি সম্পত্তি রক্ষা এবং অবৈধ দখলমুক্তকরণে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। বিশেষ করে পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলন বন্ধে তার কঠোর ও কার্যকর পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে।


পুরস্কার প্রাপ্তির ক্ষেত্রে তার গৃহীত বিভিন্ন পদক্ষেপ বিশেষ ভূমিকা রেখেছে। এর মধ্যে রয়েছে খাস জমি সংরক্ষণ, ভূমিদস্যু দমন এবং রাজস্ব আদায়ে সুশাসন প্রতিষ্ঠা। তিনি ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভোগান্তি কমাতে প্রযুক্তির ব্যবহারে জোর দিয়েছেন। অটোমেটেড ভূমি সেবা, ডিজিটাল ডাটাবেজ তৈরি এবং ভূমি অফিসগুলোর আধুনিকায়নের মাধ্যমে তিনি জেলার ভূমি ব্যবস্থাপনাকে দ্রুত ও জনবান্ধব করে গড়ে তুলেছেন।


তরফদার মাহমুদুর রহমানের এই অর্জনে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, এই স্বীকৃতি কেবল জেলা প্রশাসকের একার নয়, বরং পুরো শেরপুর জেলার জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, এই অর্জনের অনুপ্রেরণা নিয়ে আগামীর পথচলায় শেরপুর জেলা প্রশাসন জনসেবায় আরও নতুন নতুন মাইলফলক স্পর্শ করবে।

Tag
আরও খবর