নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী শাহীনের মানবেতর জীবনযাপন

শেরপুর জেলার ঝিনাইগাতীতে দৃষ্টি প্রতিবন্ধী শাহীনের মানবেতর জীবনযাপন। দীর্ঘদিন তিনি ভিক্ষাবৃত্তি করলেও এখন আর আগের মতো সে চলাফেরা করতে পারেন না। তাছাড়াও ভিক্ষাবৃত্তি জীবনেও অনিহা রয়েছে তার। তাই ভিক্ষাবৃত্তি বা কারও কাছে হাত পেতে নয় একটা মুদি দোকান ব্যাবসার মাধ্যমে সংসারের জীবিকা নির্বাহ করতে চান তিনি। আর্থিক সংকট থাকায় নুন আনতে পান্তা ফুরানোর দশা তাদের এমতাবস্থায় একটি দোকান প্রতিষ্ঠিত করতে সমাজে বৃত্তবানসহ সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেছেন দৃষ্টি প্রতিবন্ধী শাহীন ও তার পরিবার। উপজেলার সদর ইউনিয়নের কোনাগাঁও চৌরাস্তা সংলগ্ন পাইকুড়া গ্রামের বাসিন্দা শাহীন মিয়া। শাহীনের জন্মের দুই বছর পর তার মা মহিরন বিবি মারা যান আর তার পিতা সাইফুল ইসলাম গত ৪ বছর আগে মৃত্যুবরণ করেন। এরপর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয় শাহীন। তার মায়ের মৃত্যুর পর তার চাচা কৃষক মমিজল হক তাদের লালন পালন করে আসছেন। পরবর্তীতে শারীরিক ভাবে কিছুটা সুস্থ হলেও তার দুটি চোখে কিছুই দেখতে পারেনা। গত দুই বছর আগে একই উপজেলার নলকুড়া ইউনিয়নের বাঐবাধা গ্রামে শাহীন বিবাহ করে। তার স্ত্রী রত্না মনি সেও শারীরিক প্রতিবন্ধী একদমই হাটা চলা করতে পারেন না সে। শাহীন ও রত্না মনি দম্পতির ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। তারা দুজনেই প্রতিবন্ধী ভাতা পান। ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান ২০১৮-১৯ অর্থ বছরে টি.আর কর্মসূচির আওতায় দূর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ দুর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি ঘরও পেয়েছেন তিনি। শাহীনের স্ত্রী শিক্ষাগত যোগ্যতায় এইচএসসি পাশ এবং সে একজন গার্মেন্টস কর্মী সাড়ে ৩ মাস বয়সী এক কন্যাকে নিয়ে ঢাকা থাকেন তারা। আর শাহীন থাকে নিজ বাড়িতে। বসত বাড়ীর ৩ শতক জমি ছাড়া আর কিছুই নেই তার। শাহীন আরও জানান, দীর্ঘদিন ভিক্ষাবৃত্তি করেছেন তবে এখন আর ভিক্ষাবৃত্তি নয় একটা মুদি দোকানের জন্য সমাজের বৃত্তবানসহ সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

আরও খবর