শেরপুরের ঝিনাইগাতীতে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থা এর আয়োজনে ১৯ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি অফিস হলরুমে বসতবাড়িতে দেশীয় জাতের মুরগী পালন বিষয়ে প্রশিক্ষণ ও মুরগী বিতরণ করা হয়েছে। দেশী মুরগী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ উপস্থিত ছিলেন। বসতবাড়িতে দেশীয় জাতের মুরগী পালন বিষয়ে প্রশিক্ষণে ৫০ জন হতদরিদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবারের মধ্যে ৫০টি পরিবারকে প্রত্যেককে ৩টি করে ১৫০টি মুরগী বিতরণ করা হয়। এসময় এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ- শেরপুর আঞ্চলিক অফিস এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচ উপস্থিত ছিলেন। এরিয়া ম্যানেজার সুজল সাংমা বলেন, এই দেশীয় মুরগী পালনের মাধ্যমে ৫০টি হত দরিদ্র উপকারভোগীদের পরিবারের আয় বৃদ্ধি ও পুষ্টি চাহিদা পূরণ করার জন্য প্রদান করা হচ্ছে বলে জানান। দেশী মুরগী বিতরণকালে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ মুরগী পালনে বিভিন্ন কলা কৌশল ও রোগের চিকিৎসা সম্পর্কে উপকারভোগীদের উদ্দেশ্যে প্রশিক্ষণ প্রদান করেন।
১১ ঘন্টা ২ মিনিট আগে
১২ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ১২ ঘন্টা ৩৫ মিনিট আগে
২ দিন ৯ ঘন্টা ১৬ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
৩ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
৩ দিন ১৩ ঘন্টা ২৩ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে