নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরের গারো পাহাড়ে ২১ কিলোমিটার হাফ ম্যারাথন : প্রকৃতি ও উৎসবে ভরপুর দৌড় যাত্রা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া-কামালপুর সড়কে শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো ‘শেরপুর হাফ ম্যারাথন’। শাল-গজারিসহ ঘন সবুজে মোড়ানো পাহাড়ি পথকে সাক্ষী রেখে ১৪ নভেম্বর ২০২৫ শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জমায়েত হন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৯০০ নারী-পুরুষ রানার। কুয়াশা ভেদ করে শুরু হওয়া দৌড় শেষ হয় একই স্থানে ১০ দশমিক ৫ কিলোমিটার দূরের তাওয়াকুচা এলাকায় ইউ-টার্ন নিয়ে মোট ২১ কিলোমিটার পথ অতিক্রমের মাধ্যমে।


এবারের আয়োজনে ২১ কিলোমিটারের পাশাপাশি অনুষ্ঠিত হয় ১, ৫ ও ১০ কিলোমিটার রান। শিশু, নারী, বিভিন্ন পেশাজীবী মানুষের পাশাপাশি বেদে পল্লী, হরিজন পল্লী ও তৃতীয় লিঙ্গের অংশগ্রহণ ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাহমুদুল হক রুবেলসহ অনেকে অংশ নেন ৫ কিলোমিটার দৌড়ে।


পাহাড়ের পাদদেশ ঘেঁষে আঁকাবাঁকা উঁচুনিচু পথ অনেকের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও, প্রকৃতির অনন্য সৌন্দর্য সেই ক্লান্তি দূর করে দিয়েছে বলে জানান ২১ কিলোমিটারের রানার মো. আব্দুল্লাহ আল মামুন। দর্শনার্থীরাও পুরো পথজুড়ে প্রতিযোগীদের উৎসাহ দিতে ভিড় জমান।


শেরপুর রানার্স কমিউনিটির প্রতিষ্ঠাতা প্রকৌশলী আল-আমিন সেলিম জানান, জেলার প্রাকৃতিক সৌন্দর্য পরিচিত করা, পর্যটন সম্ভাবনা বৃদ্ধি এবং গারো পাহাড় ও বন্যপ্রাণী সংরক্ষণের বার্তা ছড়াতেই টানা তৃতীয়বারের মতো আয়োজন করা হয়েছে এই ম্যারাথন। তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় ফেরানোও তাদের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।


ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া ও আয়োজক কমিটির অন্যান্য সদস্যরা। নিরাপত্তা, চিকিৎসা সহায়তা ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা আয়োজনকে করেছে আরও সুশৃঙ্খল ও প্রাণবন্ত।


অংশগ্রহণকারী এবং দর্শনার্থীদের মতে, খেলাধুলা ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে গারো পাহাড়ের এই ম্যারাথন হয়ে উঠেছে এক স্মরণীয় আয়োজন, যা ভবিষ্যতেও চলমান থাকবে বলে আশা আয়োজকদের।

Tag
আরও খবর