নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

র‍্যাব-১৪ এর অভিযানে ঝিনাইগাতীতে ১৪৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিসি-১, জামালপুরের একটি অভিযানিক দলের বিশেষ অভিযানে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।


র‍্যাব সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর ২০২৫ রবিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার ঝিনাইগাতী থানাধীন সদর ইউনিয়নের ব্রীজ রোড সংলগ্ন জিহান স্টোরের সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। 


এমন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের একটি বিশেষ দল ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মো. হামিদুল (১৯) নামে একজনকে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোনসহ গ্রেফতার করে।


র‍্যাব জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৪ হাজার ৪ শত টাকা।


গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাকে ঝিনাইগাতী থানায় হস্তান্তর করা হয়েছে। 


র‍্যাব-১৪ জামালপুর এর অতিরিক্ত পুলিশ সুপার এটিএম আমিনুল ইসলাম জানান, সমাজ থেকে মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর