নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীর গারো পাহাড়ে উন্মুক্ত আলোচনা সভা, পাহাড়ের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি রুবেলের

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের গজনী অবকাশ কেন্দ্রের সাংস্কৃতিক হল রুমে গারো পাহাড় অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের অংশগ্রহণে এক উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (৮ নভেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল।


সভায় সভাপতিত্ব করেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকসি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ ও সদস্য সচিব মো. লুৎফর রহমান।


এছাড়া বক্তব্য দেন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অসীম ম্রং, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি গোপাল সেন গুপ্ত, সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচ, শেরপুর জেলা আদিবাসী সংসদের সাংগঠনিক সম্পাদক সুবাষ চন্দ্র বিশ্বাস এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তীসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আলোচনায় অংশগ্রহণকারীরা গারো পাহাড়ে চলমান বন্য হাতির আক্রমণ, পাহাড়ি এলাকার ক্ষয়ক্ষতি, কৃষিজমি দখল, কর্মসংস্থানের অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবার ঘাটতি—এমন নানা সমস্যা তুলে ধরেন। তারা এসব সমস্যা সমাধানে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের কার্যকর ভূমিকা কামনা করেন।


প্রধান অতিথি মো. মাহমুদুল হক রুবেল বলেন, “গারো পাহাড়ের মানুষ বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনমান উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। নির্বাচিত হলে এ অঞ্চলের সমস্যাগুলো সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।” তিনি সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


সভায় স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর