নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে বিনামূল্যে শাক-সবজির বীজ ও প্রদর্শনী প্লটের উপকরণ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ‘এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’-এর আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীদের মাঝে বসতবাড়িতে চাষের লক্ষ্যে শাক-সবজির বীজ ও প্রদর্শনী প্লটের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে। ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে এ সবজির বীজ ও প্রদর্শনী প্লটের জন্য উপকরণ বিতরণ করা হয়। শাক-সবজির বীজ ও প্রদর্শনী প্লটের জন্য উপকরণ বিতরণের সময় উপকারভোগীদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান। এসময় এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা, এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীগণ উপস্থিত ছিলেন। এসআইএল-এর এরিয়া ম্যানেজার সুজল সাংমা জানান, দরিদ্র ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উপকারভোগীর পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও আয় বৃদ্ধির লক্ষ্যে উপকারভোগীদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়। এছাড়াও প্রদর্শনী প্লটের জন্য প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের ১০০টি পরিবারের মধ্যে ১১ প্রকারের বীজ দেওয়া হয় ও প্রদর্শনী প্লটের জন্য ১০টি পরিবারের মাঝে প্রয়োজণীয় উপকরণ বিতরণ করা হয়। এগারো প্রকার বীজের মধ্যে রয়েছে- পুঁই শাক, মুলা শাক, লালশাক, পালং শাক, বরবটি, শিম, ডাটা, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো ও ধনিয়া।

Tag
আরও খবর