নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীর রাংটিয়াতে এসআইএল-এর বাস্তবায়নে কোচ, হাজং, গারো ও বর্মণ জনগোষ্ঠীর মানুষের সেবায় হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

 শেরপুরের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া প্রাথমিক বিদ্যালয়ে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ সংস্থা-এর বাস্তবায়নে ও পিএমইউ-এর অর্থায়নে হেল্থ ক্যাম্প ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ৫ নভেম্বর বুধবার সকাল ১১টায় আয়োজিত এ হেল্থ ক্যাম্পে অংশগ্রহণ করেন স্থানীয় কোচ, হাজং, গারো ও বর্মণ সম্প্রদায়ের অসংখ্য মানুষ। ক্যাম্পে সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ, পরামর্শ প্রদানসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিনামূল্যে দেওয়া হয়। বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার এমন আয়োজন স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা জানান, এসআইএল সংস্থা প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ করে চলেছে তার ধারাবাহিকতায় স্বাস্থ্যসেবা নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে সমন্বয় করে আজকে ফ্রি হেল্থ ক্যাম্প বাস্তবায়ন করছে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে আরও করার জন্য প্রত্যাশা ব্যক্ত করেন। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ শেরপুরের এরিয়া ম্যানেজার সুজল সাংমা বলেন, সমাজের প্রান্তিক কোচ, হাজং, গারো ও বর্মণ জনগোষ্ঠীকে স্বাস্থ্য সচেতন ও মূলধারার স্বাস্থ্যসেবার আওতায় আনাই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য। হেল্থ ক্যাম্পে চিকিৎসক হিসেবে ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. কায়সার মামুন, ডেন্টাল সার্জন ডা. মেহেজাবিন। এসময় এসআইএল-এর এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হেল্থ ক্যাম্পে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ঔষধ কোম্পানি বিনামূল্যে ঔষধ বিতরণ করেন।

Tag
আরও খবর