নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকার ঘোষিত প্রণোদনা কর্মসূচির আওতায় শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষক কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সার ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জাহিদ হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. রুকুনুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মাসুদুর রহমান প্রমুখ।


উপজেলা কৃষি কর্মকর্তার দপ্তর থেকে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে সরকারি প্রণোদনার আওতায় উপজেলার মোট ২ হাজার ৭১০ জন কৃষককে বিভিন্ন ফসলের সার ও বীজ প্রদান করা হয়েছে। এর মধ্যে সরিষার জন্য ২ হাজার ৫০০ জন, পেঁয়াজের জন্য ৩০ জন, গমের জন্য ১৭০ জন এবং মসুর ডাল চাষের জন্য ১০ জন কৃষক এই সুবিধা পেয়েছেন। 


প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। বিনামূল্যে সার ও বীজ বিতরণের এই কর্মসূচি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বড় সহায়তা। আশা করছি, এ সুযোগ কাজে লাগিয়ে কৃষকরা উৎপাদন বৃদ্ধি করবেন এবং এলাকার কৃষি অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।” 

Tag
আরও খবর