নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ জেলা শেরপুর, শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত আমিনুল ইসলাম

ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেপ্টেম্বর ২০২৫ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ জেলা হিসেবে নির্বাচিত হয়েছে শেরপুর জেলা পুলিশ। একই সঙ্গে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি পেয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।


বুধবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই ঘোষণা দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়া।


সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অভিযানের সাফল্য, জন-গ্রহণযোগ্যতা এবং অভিন্ন মানদণ্ডে মূল্যায়নের ভিত্তিতে পুরস্কার প্রদান করা হয়। এ মূল্যায়নে সেরা জেলা ও সেরা পুলিশ সুপার হিসেবে শেরপুর জেলা পুলিশ ও পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম স্বীকৃতি অর্জন করেন।


পরে ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার কাছ থেকে শ্রেষ্ঠ জেলা ও শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। এ সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।


পুরস্কারপ্রাপ্তির অনুভূতি জানাতে গিয়ে শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, “এই সম্মাননা শেরপুর জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার অনুপ্রেরণা যোগাবে বলে আমি বিশ্বাস করি।”

Tag
আরও খবর