নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তে অবৈধভাবে বালু উত্তোলন করায় টাস্কফোর্সের অভিযান, ১২ ড্রেজার ও ২শ ট্রাক বালু জব্দ

শেরপুর জেলার ঝিনাইগাতী ও শ্রীবরদী সীমান্তের সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। ১১ জানুয়ারি বুধবার বিকেলে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযানকালে ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২শ ট্রাক বালু জব্দ করা হয়। শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস ও ঝিনাইগাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবির যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। জানা গেছে, দীর্ঘদিন যাবত শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরি ও ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্তের ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদী থেকে কিছু অসাধু বালু ব্যাবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে চরম ঝুঁকিতে পড়েছে বালিজুরি সীমান্ত সড়কের ব্রিজসহ স্থানীয় রাস্তাঘাট ও বনভূমি। সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় বালু উত্তোলনের ১২ টি ড্রেজার মেশিন, কিছু প্লাস্টিক পাইপসহ প্রায় ২শ ট্রাক বালু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১৫ লাখ টাকা। অভিযান পরিচালনাকালে সহযোগিতা করেন, সহকারী বন সংরক্ষক (রংটিয়া রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা) শরিফুল ইসলাম, তাওয়াকোচা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আতাউর রহমান, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ। এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত মেশিন ও বালু নিলামে বিক্রি করা হবে।

Tag
আরও খবর