নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরের নালিতাবাড়ীতে পানির বোরিংয়ে মিলল গ্যাস, চাঞ্চল্যে স্থানীয়রা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রুপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামে পানির জন্য বোরিং করতে গিয়ে মিলেছে গ্যাসের সন্ধান। সেই গ্যাস দিয়েই এখন স্থানীয়রা চালাচ্ছেন রান্নাবান্নার কাজ। বিষয়টি জানাজানি হলে এলাকায় তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্য। গ্রামের কৃষক নূর মোহাম্মদ জানান, গত ১৪ অক্টোবর মঙ্গলবার তিনি পানীয় জলের জন্য সাবমার্সিবল বোরিং শুরু করেন। প্রায় ৪০ ফুট গভীরে যেতেই পাইপের ভেতর থেকে চাপ অনুভূত হয় এবং পানি উপচে পড়তে থাকে। এতে প্রথম বোরিং কাজ ব্যর্থ হলে কাছাকাছি আরও দুটি স্থানে নতুন করে বোরিং করা হয়। কিন্তু প্রতিবারই একই পরিস্থিতি সৃষ্টি হয়—বুদবুদ শব্দ, পানির সঙ্গে বাতাসের প্রবল চাপ এবং পাইপ ওপরে উঠে আসার চেষ্টা চলে।


শেষ পর্যন্ত চতুর্থ স্থানে বোরিং করলে সেখান থেকেও বের হতে থাকে গ্যাসমিশ্রিত পানি। পরীক্ষামূলকভাবে আগুন ধরালে দেখা যায়, গ্যাসে জ্বলছে আগুন। পরে স্থানীয়রা সেটি ব্যবহার করেই রান্নাবান্না শুরু করেন।


নূর মোহাম্মদ বলেন, “পানির জন্য বোরিং করতে গিয়ে গ্যাস পাওয়া গেছে। এখন ওই গ্যাসেই চা-ভাত রান্না করছি।” 


এ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, প্রায় ১০–১২ দিন ধরে গ্যাস নির্গমন অব্যাহত থাকলেও এখনো কোনো সরকারি তদন্ত শুরু হয়নি। ইউনিয়ন পরিষদের সদস্য হযরত আলী বলেন, “এর আগেও এ এলাকায় বোরিং করতে গেলে গ্যাস বের হয়েছে। আমরা চাই, কর্তৃপক্ষ এসে বিষয়টি পরীক্ষা করুক—আসলেই এখানে গ্যাসের মজুদ আছে কি না।” 


রূপনারায়নকুড়া ইউনিয়নের যুবদল সভাপতি সোহেল রানা বলেন, “গ্রামের পশ্চিম অংশে গ্যাস পাওয়া গেছে, তবে কতটুকু মজুদ আছে তা নিরূপণে সরকারের উদ্যোগ দরকার।”


তবে জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন,“গ্যাসের প্রকৃতি ও মজুদের পরিমাণ নির্ধারণের দায়িত্ব পেট্রোবাংলার। তবে উন্মুক্ত স্থানে মাটির নিচে গ্যাসে আগুন দেওয়া ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে নিরাপদ দূরত্ব বজায় রাখা জরুরি।”


এ বিষয়ে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা আক্তার ববি বলেন, “প্রাকৃতিক গ্যাস বের হওয়ার বিষয়টি আমরা জেনেছি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।”

Tag
আরও খবর