নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

শেরপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার ঘটাতে উৎসবমুখর পরিবেশে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে “খান বাহাদুর ফজলুর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৫”। ২৪ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান। টুর্নামেন্টের উদ্বোধন করেন খান বাহাদুর ফজলুর রহমান ক্রীড়া ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার, জেলার সাবেক ও বর্তমান ফুটবল খেলোয়াড়বৃন্দ, সুধীজন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এবং ক্রীড়াপ্রেমী নাগরিকবৃন্দ। উদ্বোধনী খেলায় জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে স্টেডিয়াম জুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ। দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ। আয়োজকরা জানান, এই টুর্নামেন্ট আয়োজনের মূল লক্ষ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং ক্রীড়া সংস্কৃতির বিকাশ ঘটানো। টুর্নামেন্টের মাধ্যমে জেলার খেলাধুলার ঐতিহ্য ও গৌরব নতুনভাবে উজ্জীবিত হবে বলেও আশা প্রকাশ করেন তারা।

Tag
আরও খবর