নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৫ পরিবারের মাঝে ছাগী ও উপকরণ বিতরণ

শেরপুরের ঝিনাইগাতীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগী ও উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৭৫ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে বাড়ন্ত বকনা ছাগী, ছাগলের খাবার, পাঁচটি ফ্লোর ম্যাট, চারটি পিলার ও দুটি ঢেউটিন বিতরণ করা হয়। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এসব ছাগী ও উপকরণ বিতরণ করা হয়। ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগী ও উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলীসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ বলেন, “সমতলভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৫ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে ছাগীসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এ প্রকল্পের অধীন পরবর্তীতে আরও ১০০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগী ও উপকরণ বিতরণ করা হবে। এতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব ছাগী দেখভালসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবো।

Tag
আরও খবর