নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীবাসীর আবেদনের প্রেক্ষিতে ইউএনও’র উদ্যোগে মুরগির দোকান স্থানান্তর: বাজারে ফিরেছে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরের বাজারে দীর্ঘদিন ধরে ব্রয়লার মুরগির দোকান ও খাদ্যপণ্যের দোকান পাশাপাশি থাকার কারণে সৃষ্টি হয়েছিল দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ। এতে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা ভোগান্তিতে পড়েন এবং খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ে।


বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের দীর্ঘদিনের দাবি ও অভিযোগের পর বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। তাঁর উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে ব্রয়লার মুরগির দোকানগুলো গতকাল ২০ অক্টোবর ২০২৫ সোমবার বাজারের নির্দিষ্ট একটি শেডে স্থানান্তর করা হয়।


এতে করে বাজারের মূল অংশে ফিরে আসে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা। স্থানীয়রা এই উদ্যোগকে সময়োপযোগী ও সাহসী সিদ্ধান্ত হিসেবে দেখছেন।


বাজারের খাদ্যপণ্যের ব্যবসায়ী সোলাইমান বলেন, “আগে ব্রয়লার দোকানের দুর্গন্ধে ব্যবসা করা কষ্টকর ছিল। ইউএনও স্যার উদ্যোগ নেওয়ার পর এখন অনেক স্বস্তিতে আছি।”


রামেরকুড়া এলাকার বাসিন্দা মো. মোশারফ হোসেন বলেন, “বাজার ব্যবস্থাপনায় এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ইউএনও মহোদয়কে ধন্যবাদ জানাই।”


ঝিনাইগাতী বাজার বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান মক্কু জানান, “দীর্ঘদিন ধরে আমরা এই দোকানগুলো স্থানান্তরের দাবি জানিয়ে আসছিলাম। অবশেষে সেই দাবি বাস্তবায়িত হওয়ায় বাজারের পরিবেশ অনেক উন্নত হয়েছে।”


ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “বাজারের পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। জনগণের স্বার্থে আমরা সবসময় কাজ করে যাব।”

Tag
আরও খবর