নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে রাতে উপজেলা প্রশাসনের অভিযান: অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে দুই জনের কারাদণ্ড, জব্দ মাহিন্দ্র গাড়ি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। ১৭ অক্টোবর ২০২৫ শুক্রবার দিবাগত রাত ১১টা দিকে উপজেলার কালিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। অভিযান চলাকালে অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে সুমন (২৫) নামে এক জনকে ১ মাসের কারাদণ্ড ও সাব্বির (২১) কে ২০ দিনের  বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বালুবোঝাই একটি মাহিন্দ্র গাড়ি জব্দ করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি বছরের ৮ এপ্রিল ২০২৫ শেরপুরের জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৯(৪) অনুযায়ী ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের অনুমোদনক্রমে জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সব বালুমহাল বিলুপ্ত ঘোষণা করা হয়। এরপরও একাধিক প্রভাবশালী সিন্ডিকেট নিয়মিতভাবে রাতের আঁধারে নদ-নদী, খাল, ঝোড়া এবং গারো পাহাড়ের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সরকারি সম্পদ রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” তিনি আরও বলেন, “সচেতন নাগরিক হিসেবে সবাইকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি জনগণের সহযোগিতাও প্রয়োজন।” এদিকে, প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে চলমান অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Tag
আরও খবর