নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৩ অক্টোবর সোমবার দুপুরে এ দণ্ডাদেশ প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। দণ্ডপ্রাপ্তরা হলেন- আকতার হোসেন, মাহবুল, আব্দুল মজিদ, রিপন মিয়া, রবিউল ইসলাম, হারুনুর রশিদ, মোস্তফা, মামুন ও আছর উদ্দিন। এর মধ্যে রবিউল ইসলামকে ২ দিনের, আছর উদ্দিনকে ২৫ দিনের এবং বাকি সাতজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকারি বালু মহাল বন্ধ থাকা সত্ত্বেও সম্প্রতি উপজেলার কালঘোষা ও গজনী বিট এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল। পরে ওই বালু ব্যাটারিচালিত অটোভ্যানের মাধ্যমে উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছিল। এ অবস্থায় ১৩ অক্টোবর সোমবার ভোরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেলের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ বালু, চালকসহ ১০টি অটোভ্যান ও একটি ট্রলি জব্দ করা হয়। পরে দুপুরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ৪ ধারার লঙ্ঘন এবং ১৫(১) ধারার অপরাধে অভিযুক্তদের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তদের প্রিজন ভ্যানে করে শেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন। এ বিষয়ে ইউএনও মো. আশরাফুল আলম রাসেল বলেন, “সরকারি বালু মহাল বন্ধ থাকা অবস্থায় কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা পরিবহন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag
আরও খবর