নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী, বি ডি ০৪২১ এর আয়োজনে ঝিনাইগাতীতে জাতীয় কন্যাশিশু দিবস উদ্‌যাপন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদ্‌যাপন করা হয়েছে। ৭ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত “আমি কন্যাশিশু- স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী বিডি ০৪২১ এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে দিবসটি উদ্‌যাপন করা হয়। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে গজনী প্রজেক্ট অফিস প্রাঙ্গনে এক আলোচনা সভা, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় তিনি বলেন, “আজকের কন্যাশিশুরাই আগামী দিনের বিজ্ঞানী, শিক্ষক, প্রশাসক ও সমাজ গড়ার অগ্রদূত। তাদের সুশিক্ষা, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে কন্যাশিশুর প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে।” এছাড়াও তিনি গাজনী বিডি ০৪২১ শিশু প্রকল্পের কাজসহ অন্যান্য কাজের প্রশংসা করেন। গাজনী বিডি ০৪২১ এল.সি.সি. কমিটির চেয়ারম্যান যনাথন বানোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, ঝিনাইগাতী থানার এসআই হারুন অর রশিদ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান নবেশ খকশী। এছাড়াও অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আমির হোসেন, দৈনিক কালবেলা ও তথ্যধারার ঝিনাইগাতী প্রতিনিধি হারুন অর রশিদ দুদু, শিক্ষক হানিফ মিয়া, ইউপি সদস্য গোলাপ হোসেন ও মানিক মিয়া, উপজাতীয় নেতা আব্রাহাম সাংমাসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী বিডি ০৪২১ এর শতাধিক শিশু শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান শেষে অতিথিরা চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে দিবসের থিম উপস্থাপন এবং সমাপনী ও ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন গাজনী বি ডি ০৪২১ এর প্রকল্প ব্যবস্থাপক জনেন্দ্র চাম্বুগং। 

Tag
আরও খবর