নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত

“পার করেছি আঠারো, পেরিয়ে যাবো পাহাড়ও” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ৬ অক্টোবর সোমবার বিকেলে উপজেলা পরিষদ হল রুমে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। ব্র্যাক শেরপুর জেলা সমন্বয়ক ফারহানা মিল্কির সভাপতিত্বে এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, ব্র্যাকের অফিসার সেলপ মিজানুর রহমান, হোসনে আরা পারভীন প্রমুখ। এছাড়াও উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় প্রতিনিধি ও স্বপ্নসারথি কিশোরীরা উক্ত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপজেলার ১০টি স্বপ্নসারথি দলের ২৭ জন ১৮ বছর পূর্ণ করা কিশোরীকে সনদপত্র প্রদান করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “দেশের সার্বিক উন্নয়নের জন্য সকলকে ধর্ম-বর্ণ-গোত্রের ভেদাভেদ ভুলে একসাথে এগিয়ে যেতে হবে। নাগরিক হিসেবে অধিকার ও কর্তব্য সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে নারীদের সকল ক্ষেত্রে অংশগ্রহণের মাধ্যমেই সমাজ এগিয়ে যাবে। এলাকায় কোথাও বাল্যবিয়ে সংগঠিত হলে সরকারি হটলাইন বা উপজেলা প্রশাসনের নম্বরে ফোন দিতে হবে।” অনুষ্ঠানে অংশ নেওয়া কিশোরীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করেন মিম মেঘলা ও তন্নী আক্তার।

Tag
আরও খবর