শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ৪ বস্তাভর্তি ১১১ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে ১১১ বোতল মদসহ মো. ফারুক (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. ফারুক উপজেলার ডাকাবর গ্রামের বাসিন্দা। এক গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীনের নির্দেশে একদল পুলিশ সদস্য বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাংটিয়া এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে ১১১ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের বর্তমান বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। এ ঘটনায় ঝিনাইগাতী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
১২ ঘন্টা ১০ মিনিট আগে
১৩ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
২ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে
৩ দিন ১১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩ দিন ১৪ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ১২ ঘন্টা ৫৭ মিনিট আগে