নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীতে শিশু উন্নয়ন প্রকল্পের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী, বি ডি ০৪২১ এর কার্যক্রম বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার দুপুরে মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প-গাজনী, বি ডি ০৪২১ এর আয়োজনে ও কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে প্রজেক্ট হল রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী। এল.সি.সি. কমিটির চেয়ারম্যান পা. যোনাথন বনোয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, টিডব্লিউএ ঝিনাইগাতী উপজেলা শাখার চেয়ারম্যান মি. নবেশ খকসী, দৈনিক কালবেলা পত্রিকার ঝিনাইগাতী প্রতিনিধি হারুন অর রশিদ দুদু। আলোচনা সভায় শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন। সভার শুরুতেই বিডি ০৪২১ এর প্রজেক্ট ম্যানেজার মি. জনেন্দ্র চাম্বুগং সংস্থার কার্যক্রম প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। প্রধান অতিথি উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী তার বক্তব্যে বলেন, “সংস্থাটি মায়েদের মাতৃত্বকালীন সেবা প্রদান, শিশু সুরক্ষা নিশ্চিতকরণ, শিশুদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও পড়াশোনায় সহায়তা প্রদানসহ আর্থিক সাহায্য ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়ে সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সংস্থাটির কার্যক্রম প্রশংসনীয়। এ ক্ষেত্রে শিক্ষক, গণমাধ্যম কর্মী, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতারা বিশেষ ভূমিকা রাখতে পারেন।”

Tag
আরও খবর