নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতী উপজেলার ৩ ইউনিয়নে ৯ শতাধিক মানুষের মাঝে আওয়ামী লীগ নেতা রুমির কম্বল বিতরণ

শেরপুরের সীমান্তবতী ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা, মাঝিলিকান্দা ও গৌরীপুর ইউনিয়নের তেতুলতলা নারী নেত্রী আয়শা সিদ্দিকা রুপালীর বাড়ী, বনগাঁও জনতা উচ্চ বিদ্যালয়, জুলগাঁও নতুন বাজার, তিনানী বাজার, হলদীবাটা বাজারসহ বিভিন্ন স্থানে ৯ শতাধিক দুঃস্থ অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। ৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোহসিনুল বারী রুমির ব্যক্তিগত তহবিল থেকে এ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ কালে আওয়ামী লীগ নেতা রুমি বলেন, সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার ৭ টি ইউনিয়নে পর্যায়ক্রমে শীতের কম্বল বিতরণ করা হবে। আওয়ামী লীগ সরকার জনগনের উন্নয়নে কাজ করে তাই দেশের বিভিন্ন স্থানে বর্তমান সরকার রেকর্ড সংখ্যক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করেছে। স্বপ্নের পদ্মা সেতু, রাজধানী ঢাকার মেট্রোরেল, কর্ণফুলী টানেল বদলে দিচ্ছে দেশের উন্নয়ন। বিশ্বের মানচিত্রে যুক্ত হচ্ছে সোনার বাংলাদেশের উন্নয়নের চিত্র। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। এ সময় অন্যানের মধ্যে শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুব সমাজের অহংকার জিয়াউল আলম রিপন, ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও নারী অধিকার আন্দোলনের অন্যতম নেত্রী আয়শা সিদ্দিকা রূপালী, শ্রীবরদী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মোঃ আব্দুল্লাহ রানা, ঝিনাইগাতী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম রুকন, যুবনেতা রফিকুল ইসলাম রবি, গৌরীপুর ইউনিয়ন কৃষকলীগের নেতা নুরুল হোদা, হেদায়েতুল ইসলাম রাসেল, ইউপি সদস্য হেলাল উদ্দিন, আনোয়ার হোসেন আনু, শ্রীবরদী উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক জুয়েল রানা, শ্রীবরদী উপজেলা আইন সহায়তা কেন্দ্র মানবাধিকার সংগঠনের সাধারণ সম্পাদক সজিব রহমানসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

আরও খবর