নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে বন্যার পানিতে নিখোঁজের ১৪ ঘণ্টা পর ইসমাইলের মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে নিখোঁজ হন মো. ইসমাইল হোসেন (১৭) নামের এক যুবক। নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পরে আজ ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। উপজেলার খৈলকুড়া এলাকায় মহারশি নদীর ভেঙে যাওয়া বাঁধের পাশে ভেসে ওঠলে মরদেহটি উদ্ধার করে স্থানীয়রা। এর আগে গতকাল ১৮ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে উপজেলার তামাগাঁও এলাকার মহারশি নদীতে পাহাড়ি ঢলের পানিতে নিখোঁজ হয় ইসমাইল। ইসমাইল নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের আব্দুল্লাহর ছেলে। স্থানীয়রা জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা হঠাৎ পাহাড়ি ঢলে মহারশি নদীর পানি বৃদ্ধি পায়। ঢলের পানিতে ভেসে আসা লাকড়ি সংগ্রহের জন্যে দিনব্যাপী অভিযান চালায় স্থানীয়রা। ওই দিন বিকাল ৫টার দিকে নদীতে একটি গাছ ভেসে আসতে দেখে ইসমাইল ঝাঁপ দেয় এবং তীব্র স্রোতের তোড়ে পানিতে ভেসে যায়। একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হয়। বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল-আমীন বলেন, “অভিযোগ না থাকায় ইসমাইলের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।”

Tag
আরও খবর