নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে স্বাক্ষর জাল করে জমি রেজিস্ট্রি, গ্রহীতা খলিলুর রহমান কারাগারে

শেরপুরের ঝিনাইগাতীতে স্বাক্ষর জাল করে জমি রেজিস্ট্রির অভিযোগে বড় ধরনের জালিয়াতির ঘটনা ঘটেছে। এতে গ্রহীতা খলিলুর রহমানকে কারাগারে পাঠানো হলেও মূল অভিযুক্ত দলিল লেখক ও কথিত সাংবাদিক ইউসুফ আলী সরকার এখনো দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রার অফিসে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, একটি জালিয়াতি চক্র দলিল লেখকের সহযোগিতায় জমি দাতার নাম ও স্বাক্ষর জাল করে ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম মৌজার ১.০৭ একর জমি হাতিয়ে নেয়। প্রতারণার শিকার জমির প্রকৃত মালিক উম্মে হানী বেগম আদালতের শরণাপন্ন হয়েছেন। ভুক্তভোগী উম্মে হানী বেগম অভিযোগ করে জানান, তিনি কখনো জমি বিক্রি করেননি। তার স্বাক্ষর জাল করে ও ভুয়া জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দলিল সম্পন্ন করা হয়েছে। খলিলুর রহমান তার স্ত্রীকে ভুয়া মালিক সাজিয়ে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেন। এ ঘটনায় আদালতের নির্দেশে গত ২৫ আগস্ট ২০২৫ সোমবার খলিলুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়। স্থানীয়দের অভিযোগ, ঝিনাইগাতী সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরেই জালিয়াতির মাধ্যমে জমি রেজিস্ট্রির ঘটনা ঘটছে। এ ঘটনায় অভিযুক্ত দলিল লেখক ইউসুফ আলী সরকার স্বীকার করে বলেন, “বিষয়টি আমি ভুল করেছি। আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করব এবং জমির মালিক যাতে তার জমি ফেরত পান সে ব্যবস্থা চাইব।” এলাকাবাসী ইউসুফ আলী সরকারের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ এবং তার দলিল লেখক সনদ বাতিলের দাবি জানিয়েছে। ওই জাল দলিলে শনাক্তকারী হিসেবে স্বাক্ষর দিয়েছে নুরুজ্জামান সরকার ও আব্দুল হাই সিদ্দিক সরকার। এদেরও শাস্তির দাবি করেছেন এলাকাবাসী।

Tag
আরও খবর