নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ্ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের তেতুলতলা বাজার মেইন রোড সংলগ্ন কফিল উদ্দিন মন্ডল দারুস্ সুন্নাহ মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী, শিক্ষক, গুনীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার সকালে মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি.এম.এ শেরপুর জেলার সাবেক সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডাঃ এটিএম মামুন জোস।  কে.এম আতাউর রহমানের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঝিনাইগাতী উপজেলা শাখাার সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (অর্থোপেডিক) ডাঃ মোঃ সাইফুল ইসলাম, ঘাগড়া দক্ষিণপাড়া এফ রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নুরুল হক বিএসসি, ঘাগড়া দরগারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব খন্দকার মোঃ হাবিবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী উপজেলার বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মোঃ সুরুজ্জামান। প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাতীবান্দা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, মাহবুব ফ্যাশনের স্বত্তাধিকারী আলহাজ্ব মোঃ মাহবুব আলম, ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান লিটন, পরিচালনা পর্ষদের অন্যতম  সদস্য মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইসমাঈল হোসেন আকন্দ, লয়খা কিরাতুল কোরআন ক্বওমী মাদ্রাসার মোহতামিম জনাব মোঃ সিদ্দিক আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক ও সংগঠক আলহাজ্ব জনাব মোঃ হাবিবুর রহমান হবি, সাবেক শিক্ষক মোঃ আব্দুল হাকিম, এলাকার বিশেষ ব্যাক্তিত্ব খোরশেদ আলম, ডাঃ মোঃ মকবুল হোসেন, প্রধান শিক্ষক জনাব মোঃ মনোয়ার হোসেনসহ অনেকেই। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্য থেকে কোরআন তেলাওয়াত, ইসলামী সংগীত পরিবেশন, চমৎকার লেখা প্রদর্শন, মাসআলা প্রদর্শন, আসমাউল হোসনা পাঠ, কালিমা ও হাদিস পাঠ, জানাযা নামাজের প্রদর্শনী, কৌতুক প্রদর্শন সহ বিভিন্ন ইসলামিক সাংস্কৃতিক উৎসব পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাশের শিক্ষার্থীবৃন্দ। জানা যায়, ২০২১ সালের জানুয়ারী মাসে মাদ্রাসাটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উক্ত মাদ্রসায় অধ্যয়নরত রয়েছে। মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা শেষে ভালো শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট, মেডেল ও অন্যান্য শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়াও প্রধান অতিথি ও বিশেষ অতিথি, পরিচালক মন্ডলী ও কৃতি শিক্ষকদেরকেও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। 

Tag
আরও খবর