নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বিনামূল্যে বসতবাড়ীতে পুষ্টি বাগানের সবজি বীজ ও নেট বিতরণ

শেরপুর জেলার ঝিনইগাতীতে বাংলাদেশ ইনেশিয়েটিভ টু এনহ্যান্স নিউট্রেশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স (বিংস) প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে পারিবারিক সবজি পুষ্টি বাগান স্থাপনে দরিদ্র ও প্রতিবন্ধী উপকারভোগীদের মাঝে বিনামূল্যে ১৩ প্রকারের সবজি বীজ ও বেড়ার জন্য নেট বিতরণ করা হয়েছে। ২১ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশের সভাপতিত্বে ও বিংস প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঝিনাইগাতী এপির উপজেলা সমন্বয়কারী সুজিত চিসিমের সঞ্চালনায় উপজেলার গৌরীপুর ফুরকানিয়া মাদ্রাসা মাঠে এ বীজ ও নেট বিতরণ করা হয়। এসময় উপকারভোগীদের উদ্দেশ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংবাদিক হারুন অর রশিদ দুদু, গোলাম রব্বানী টিটু, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাজু আহম্মেদ, মাসুদুর রহমান, এটিএম আরিফুর রহমান, ইউপি সদস্য রবিউল ইসলাম ও রাজু মিয়া। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ ফরহাদ হোসেন বলেন, বর্তমান সরকার কৃষিতে সকল মানুষকে স্বয়ংসম্পূর্ন করতে প্রতিটি পরিবারকে বাড়ীর আঙ্গিনাসহ আশ পাশের খালি জায়গায় সবজি চাষের মাধ্যমে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও অতিরিক্ত সবজি বিক্রির মাধ্যমে বাড়তি আয় করার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় ওয়ার্ল্ড ভিশন ঝিনাইগাতী এপি বাড়ির আঙ্গিনায় সবজি বাগান সৃজনের মাধ্যমে পুষ্টি নিশ্চিত করতে এই কর্মসূচি হাতে নিয়েছে। ওয়ার্ল্ড ভিশন সূত্রে জানা যায়, এ প্রকল্পের আওতায় ২ শত জন উপকারভোগীর মধ্যে এ সবজি বীজ ও নেট বিতরণ করা হয়। এসময় উপকারভোগীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ওয়ার্ল্ড ভিশনের মাঠ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

Tag
আরও খবর