নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে শিশু ধর্ষণ ॥ গ্রেফতার-১

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার চাপাঝোড়া গ্রামে ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী দাদা কবির আলী ওরুফে লক্ষী (৬০) কে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ। ৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে কবির আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কবির আলী ওই গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। ধর্ষিতার পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে ৭ বছর বয়সী কন্যা শিশুকে প্রতিবেশী দাদা কবির আলী ওরুফে লক্ষী হাত-পা বেধেঁ নির্জনে নিয়ে ধর্ষণ করে। এ বিষয়ে মুখ খুললে তাকে মেরে পুকুরের পানিতে পুঁতে রাখার ভয় দেখিয়ে ছেড়ে দেয়। মৃতে্যুর ভয়ে ওই শিশুটি তার বাবা-মাকে এ বিষয়ে কিছু না বলে পার্শ্ববর্তী ভালুকা গ্রামে বোনের বাড়ীতে চলে যায়। শিশুটির বাবা-মা শিশুটিকে খোঁজতে গিয়ে ভালুকায় তাদের বড় মেয়ের বাড়ীতে দেখতে পায়। সে সময় ওই শিশুটি প্রতিবেশী দাদা কর্তৃক ধর্ষণের কথা তার বাবা-মাকে বলে দেয়। শিশুটির বাবা-মা তার শিশু সন্তানটির ধর্ষণের বিষয়ে নিশ্চিত হয়ে প্রতিবেশী আত্মীয় স্বজনদের জানালে বৃহস্পতিবার রাতেই বিষয়টি মিমাংশা করার কথা চলছিল। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধর্ষিত শিশুকে উদ্ধার করে এসআই রোকসানা আক্তার খানমের মাধ্যমে ঝিনাইগাতী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মেডিকেল অফিসার ডাঃ ফাতেমাতুজ জোহরা শিশুটির আলামত দেখে ধর্ষণের বিষয়ে নিশ্চিত হন। পরে বিষয়টি এসআই রোকসানা আক্তার খানম ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভুইয়াকে জানান। এ বিষয়ে ওই রাতেই শিশুটির পিতা বাদী হয়ে কবির আলী ওরুফে লক্ষী (৬০) এর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে দ্রুত ওসির নির্দেশে পুলিশের কয়েকজন অফিসার অভিযান চালিয়ে কবির আলী ওরফে লক্ষীকে গ্রেফতার করে। 

Tag
আরও খবর