নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক সাহেলা আক্তার

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পূর্ব কাংশা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে সামাজিক উদ্বুদ্ধকরণে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর বুধবার বেলা ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলার জেলা প্রশাসক সাহেলা আক্তার। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ওবায়দুল্লাহ। ওই সময় উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহরিয়ার পারভেজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, উপজেলা শিক্ষা অফিসার নুরুন নবী, পূর্ব কাংশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন প্রমুখ। মা সমাবেশে উপজেলার ৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষার্থীদের মা উপস্থিত ছিলেন। মা সমাবেশ শেষে জেলা প্রশাসক সাহেলা আক্তার, মাননীয় প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের নির্মিত ঘর, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঘর এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বীরনিবাস নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরে উপজেলা ভূমি অফিস পরিদর্শন শেষে শহীদ নাজমুল আহসান স্মরণে নাজমুল স্মৃতি ফলকের নির্মাণ কাজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সকল কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন। 

Tag
আরও খবর