নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুরে ট্রাকসহ আন্তঃজেলা গরু চোরদল গ্রেফতার ॥ পুলিশ সুপারের প্রেস ব্রিফিং

শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার বকচর গ্রামের মৃত আফাজ উদ্দিন মন্ডলের ছেলে মো. আঃ মমিনের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ১৯ সেপ্টেম্বর রাত ৩টার দিকে সংঘবদ্ধ চোরদল ৪টি গাভী ও ৪টি বাছুর চুরি করে ঢাকা-মেট্টো-৬-১৪-৮৬৬৮ নং একটি ট্রাকে ওই ৮টি গরু নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে এঘটনায় শ্রীবরদী থানার পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার টুপকারচর গ্রাম থেকে সংঘবদ্ধ চোর দলের সদস্য মৃত আঃ হকের ছেলে মো. হাবিবুর রহমান ওরফে হাবিব (৫৫) কে প্রথমে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আন্তঃজেলা গরু চোরদলের অপরাপর সদস্যদের গাজীপুর জেলার দক্ষিণ সালনা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। চোরাই কাজে ব্যবহৃত ট্রাকসহ আন্তঃজেলা গরু চোর দলের সদস্যদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ১২ অক্টোবর বুধবার দুপুর ২টায় শেরপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম এক প্রেস ব্রিফিং করেছেন। এসময় তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের বলেন, কৃষক মো. আঃ মমিনের গোয়াল ঘর থেকে বাছুরসহ ৮টি গরু চুরি করে নিয়ে যাবার পর পুলিশ আন্তঃজেলা গরু চোরদলের সদস্যদের গ্রেফতার করতে জেলা পুলিশসহ তথ্যে প্রযুক্তি ব্যবহার করে মাঠে নামে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ও উপ-পরিদর্শক (এসআই) সাইফুল মালেক। পরে একে একে সংবদ্ধ চোরদলের মূলহোতা ও মো. হাবিবুর রহমানসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। আন্তঃজেলা গরু চোর দলের সদস্যরা হলেন- জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের মো. দুলাল মন্ডলের ছেলে মো. সম্রাট (২৫) এর বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে, দেওয়ানগঞ্জ উপজেলার চরভবসপুর ঠুটাপাড়া গ্রামে মো. লাল মিয়ার ছেলে মো. জীবন (২৫) এর বিরুদ্ধে চাঁদাবাজী ও চুরিসহ ৩টি মামলা রয়েছে, চরভবসপুর মোল্লাপাড়া গ্রামের আশরাফ মোল্লার ছেলে মো. রাশেদুল ওরফে আসাদুল (৩২) এর বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে, মেলান্দহ উপজেলার ব্রাহ্মনপাড়া গ্রামের মো. আঃ মান্নানের ছেলে মো. রইচ উদ্দিন (৩৮) এর বিরুদ্ধে চুরি ও চাঁদাবাজিসহ ২টি মামলা রয়েছে, জামালপুর সদর উপজেলার চরগজারিয়া নামাপাড়া গ্রামের সাহা আলীর ছেলে মো. আমিন মিয়া (২৫) এর বিরুদ্ধে ২টি চুরির মামলা রয়েছে, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বারাবিল পশ্চিমপাড়া গ্রামের মো. জব্বার আলীর ছেলে মো. মুকুল আলী (৩০) এর বিরুদ্ধে চুরি ও ডাকাতিসহ ৪টি মামলা রয়েছে, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার লয়খা গ্রামের মৃত জমশেদ আলীর ছেলে মো. সুজন মিয়া (২৮) এর বিরুদ্ধে ৩টি চুরির মামলা রয়েছে। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, আন্তঃজেলা গরু চোরদলের সদস্যরা এক স্বীকারোক্তিতে জানায় তারা অভিনব কৌশলে দেশের বিভিন্ন স্থানে ডাকাতি ও গরু চুরিসহ অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। এসময় তিনি শেরপুর জেলার আইনশৃঙ্খল পরিস্থিতি সুষ্ঠ ও সুন্দর রাখতে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন। এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীন, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল, শ্রীবরদী থানার অফিসার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর