নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে শ্বশুর বাড়ী বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে জামাইয়ের মৃত্যু

শেরপুর জেলার ঝিনাইগাতীতে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে সুমন মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৭ অক্টোবর শুক্রবার দুপুরে ঝিনাইগাতী সদর ইউনিয়নের কোনাগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। সুমন উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও বহেরাতলী গ্রামের হাফিজুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, আনুমানিক গত দুই মাস পুর্বে কোনাগাঁও গ্রামের মিষ্টার আলীর মেয়ে মিষ্টি আক্তারের সাথে সুমনের বিয়ে হয়। গত কয়েকদিন আগে সুমনের স্ত্রী মিষ্টি আক্তার বাবার বাড়ীতে বেড়াতে আসে। গত ৫ অক্টোবর বুধবার সুমন তার শ্বশুর বাড়িতে যায়। শুক্রবার দুপুর ১ঘটিকার দিকে সুমন মিয়া, ভায়রা ভাই সোহেল(২৬) ও শ্যালক রেজাউল সহ বাড়ীর সামনে পুকুরে গোসল করতে নামে। এসময় পুকুরে সাতার দেয়ার সময় হঠাৎ সুমন পানিতে ডুবে নিখোঁজ হয়। ওই সময় বাড়ীর লোকজন সুমনকে খোঁজতে পুকুর পাড়ে আসলে পুকুরের পানিতে সুমনের মৃতদেহ ভেসে উঠে। এসময় দ্রুত সুমন মিয়ার লাশ উদ্ধার করে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) আবুল কাসেম, এসআই মাসুদ রানা, দুলাল মিয়া সহ সঙ্গীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। উল্লেখ্য যে, সুমন ও মিষ্টি স্বামী-স্ত্রী সর্ম্পক ছাড়াও তারা মামাতো-ফুফাতো ভাই বোন। এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভূইয়া বলেন, উভয় পক্ষের কোন আপত্তি না থাকায় এবং লিখিত দেয়ায় ইউডি মামলা হয়েছে।


Tag
আরও খবর