নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী চন্দন কুমার পাল এর ঝিনাইগাতীতে মতবিনিময় সভা

আগামী ১৭ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে শেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে চেয়ারম্যান প্রার্থী চন্দন কুমার পাল ভোটার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ঝিনাইগাতীতে এক নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় ঝিনাইগাতী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে ঝিনাইগাতী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদ্য বিদায়ী সভাপতি এসএমএ ওয়ারেজ নাইমের সভাপতিত্বে এ নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় নির্বাচনী সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুরের পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, চেয়ারম্যান প্রার্থী ও শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবং বিজ্ঞ পিপি এডভোকেট চন্দন কুমার পাল। এসময় আরো বক্তব্য রাখেন, শেরপুর সদর উপজেলা চেয়ারম্যন রফিকুল ইসলাম, শ্রীবরদী উপজেলা চেয়ারম্যন এডিএম শহিদুল ইসলাম, নকলা উপজেলা চেয়ারম্যন বোরহান উদ্দিন, নালিতাবাড়ী উপজেলা চেয়ারম্যন মোকছেদুল রহমান লেবু, নকলা পৌর মেয়র হাফিজুর রহমান, নালিতাবাড়ী পৌর চেয়ারম্যন আবু বক্কর সিদ্দিক, নকলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যন আশরাফুল ইসলাম পলাশ, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, গৌরীপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জেসমিন খাতুনসহ অন্যান্যরা। নির্বাচনী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের নেতা প্রকাশ দত্ত, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মনির উদ্দিন আহম্মেদ, যুগ্ম আহম্মেদ অজয় কুমার চক্রবর্তী জয়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বেলায়েত হোসেন ও সকল ভোটারসহ জেলা উপজেলা পর্যায়ের আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীগণ। এসময় চেয়ারম্যান প্রার্থী চন্দন কুমার পাল তাকে বিজয়ী করার জন্য ভোটারদের কাছে একটি করে ভোট প্রার্থনা করে। 

Tag
আরও খবর