নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীর গজনীতে পর্যটন মোটেল নির্মাণের স্থান পরিদর্শন করলেন পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনী ও রাংটিয়া মোড় এলাকায় পর্যটন মোটেল নির্মাণের জন্য স্থান পরিদর্শন করেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে গজনীর পর্যটন কেন্দ্র ও রাংটিয়া ফরেস্ট অফিসের সামনের মোড় এলাকা পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে ছিলেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মোঃ আলি কদর, বাংলােদশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুকেশ কুমার সরকার, শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক মোকতাদিরুল আহম্মেদ, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ, অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল আলম ভুইয়া, বন বিভাগের এসিএফ আবু ইউসুফ ও শরিফুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ। উল্লেখ্য, ১৯৯৩ থেকে শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের গজনীতে ভ্রমণ পিপাসুদের সুবিধার্থে পর্যটন কেন্দ্র চালু রয়েছে। সৌন্দর্য্য উপভোগ করার জন্য প্রতি বছর দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন আসে এ পর্যটন কেন্দ্রে। তাই এ পর্যটন কেন্দ্রকে আরও সৌন্দর্য্য ও দেশ-বিদেশ থেকে পর্যটকদের ভ্রমণ ও নিরাপত্তার সুবিধার্থে পর্যটন মোটেল ও টুরিস্ট পুলিশ জোন নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে এর স্থান পরিদর্শন করলেন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। গজনী অবকাশ পর্যটন কেন্দ্রের বিভিন্ন স্থাপনার সৌন্দর্য্য দেখে তিনি মনোমুগ্ধ হন।
Tag
আরও খবর