নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত-৪

শেরপুরের ঝিনাইগাতীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কাজল মিয়া, হেলাল মিয়া, হারুন মিয়া ও রানা মিয়াসহ ৪ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে ২৯ মে সোমবার সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে। স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত জবান আলীর ছেলে রানা মিয়ার সাথে ৪০ শতাংশ জমি নিয়ে শহিজদ্দিনের পুত্র আল আমিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলমান রয়েছে। এ ঘটনার জের ধরে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে আল আমিনের নেতৃত্বে ১২/১৩ জন ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে রানা মিয়াদের বাড়ীতে গিয়ে আক্রমণ করে এবং  বাড়ী-ঘর ভাংচুর করে ৪ জনকে দেশীয় অস্ত্র দ্বারায় মারধর করে। ওইসময় কাজল মিয়া, হেলাল মিয়া, হারুন মিয়া ও রানা মিয়া গুরুতরভাবে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করে। এলাকাবাসী বিষয়টি ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে রানা মিয়া বাদী হয়ে আল আমিনসহ মোট ১১ জনের নামে ঝিনাইগাতী থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূইয়া বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


Tag
আরও খবর