নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের নেতৃত্বে জনস্বার্থে ঝিনাইগাতী বাজারের ব্রীজপাড়ে সরকারী খাস জমি উদ্ধার

শেরপুর জেলার ঝিনাইগাতীতে জনস্বার্থে প্রায় ২ কোটি টাকা মূল্যের সরকারী খাস জমি উদ্ধার করা হয়েছে। ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ এবিএম সিদ্দিক নামে এক ব্যক্তি ঝিনাইগাতী বাজারের ব্রীজপাড় এলাকায় অবৈধভাবে সরকারী খাস জমি দখল করে রেখেছিল। বিগত ২ বছর যাবৎ তাকে লিখিত ও মৌখিক নোটিশ দেওয়া সত্ত্বেও অবৈধ দখলে থাকা জমি থেকে ঘর সরিয়ে নেয়নি। এরই প্রেক্ষিতে ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার দুপুরে ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবীরের নেতৃত্বে ভূমি অফিসের একটি অভিযানিক দল অবৈধ দখলদারের কাছ থেকে সরকারী খাস জমি উদ্ধার করেছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর জানান, বাদে চল্লিশ কাহনীয়া মৌজায় ১নং খাস খতিয়ানের ১৩৪৫ নং দাগের মোট ৩০ শতাংশ ভূমি দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদার ভোগ দখল করে আসছিল। স্থানীয় জনসাধারণ, ভূমি উপ সহকারী কর্মকর্তা, উপজেলা ভূমি অফিসের কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সরকারের অনুকূলে জায়গাটির দখল গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য ২ কোটি টাকা। তিনি আরো জানান, জমিটুকু উদ্ধারের মাধ্যমে ঝিনাইগাতী বাজারে আকস্মিক অগ্নিকাণ্ড সংঘঠিত হলে জরুরী ভিত্তিতে মহারশী নদী হতে ফায়ার সার্ভিসের সদস্যদের পানি সরবরাহ করা সম্ভব হবে। এছাড়াও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে দূর-দূরান্ত থেকে গরু বিক্রির উদ্দেশ্যে গাড়ী নিয়ে ঝিনাইগাতী বাজারে আসা গাড়ীগুলো এই স্থানে পার্কিং এর ব্যবস্থা হবে। সেই সাথে যানজট অনেকাংশে হ্রাস পাবে। উদ্ধারকৃত জমিতে সহকারী কমিশনার ২-৩ টি গাছের চারা রোপন করেন।

আরও খবর