নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ঝিনাইগাতীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে আসন্ন ঈদুল ফিতর ২০২৩ উপলক্ষে গণপরিবহন ভাড়া সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সাম্প্রতিক প্রচন্ড তাপদাহে অগ্নিকাণ্ড প্রতিরোধে সর্বসাধারণের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, মানুষ যাতে উৎসব মুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারে তার নিশ্চয়তা দিতে উপজেলা প্রশাসন থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। জননিরাপত্তা বিধানে উপজেলা প্রশাসন ও পুলিশ বিভাগ সর্বদা তৎপর থাকবে। ঈদের আগেও পরে যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে সকলের সহযোগিতায় বিশেষ ব্যবস্থা নেয়া হবে। আমাদের গৃহিত সিদ্ধান্ত সমূহগুলো যথাযথবাবে পলনের জন্য স্ব-স্ব দপ্তরগুলো সঠিক ভাবে দায়িত্ব পালন করবে বলে আসা রাখি। তিনি আরো বলেন, প্রচন্ড তাপদাহের কারণে যাতে কোনো অগ্নিপাত না ঘটে সেদিকে সচেতন থাকার জন্য ব্যাবসায়ীদের প্রতি অনুরোধ জানান। এছাড়াও সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান মক্কু, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আব্দুল মুন্নাফ, সাংবাদিক গোলাম রব্বানী টিটু প্রমুখ। সভায় সদর ইউপি চেয়ারম্যান শাহদাত হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদসহ উপজেলা পর্যায়ের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর