নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

শ্রীবরদীর বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব এডভোকেট মনু মিয়ার ১২ তম মৃত্যুবার্ষিকী আজ

১৪ ই এপ্রিল ২০২৩ ইং শুক্রবার শেরপুরের শ্রীবরদী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৭১ সালের শ্রীবরদী থানা সংগ্রাম পরিষদের আহব্বায়ক, শ্রীবরদী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শ্রীবরদী উপজেলা মুক্তিযোদ্ধা মরণোত্তর কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, স্বাধীনতা পরবর্তী শ্রীবরদী সদর ইউনিয়নের রিলিফ চেয়ারম্যান ও শেরপুর জেলা বারের সিনিয়র আইনজীবী মরহুম বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মাহমুদ মনু মিয়ার ১২ তম মৃত্যুবার্ষিকী আজ। বর্ণাঢ্য কর্মজীবনে বর্ষিয়ান এই রাজনৈতিক ব্যক্তিত্ব, শ্রীবরদী সদর ইউনিয়নে শিক্ষার আলোয় আলোকিত করার প্রত্যয়ে নিজ অর্থে গড়ে তুলেন বানিবাইদ আব্দুল্লাহ আল মাহমুদ পাবলিক উচ্চ বিদ্যালয় । সমাজ উন্নয়নেও বিশেষ অবদান রাখেন । ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধে যোগ দানের পাশাপাশি ১১ নং সেক্টরের মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তিনি জামালপুর মহুকুমা কৃষকলীগের আহবায়ক নির্বাচিত হন । স্বাধীনতা পরবর্তীকালে তিনি ৬নং সদর ইউনিয়ন পরিষদের দীর্ঘ সময় চেয়ারম্যান ( রিলিফ চেয়ারম্যান) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। শ্রীবরদীতে কৃষকদের নিয়ে গঠন করেন যুবক বৃন্দ চাষী ক্লাব । শ্রীবরদী সরকারী কলেজ, শ্রীবরদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, শ্রীবরদী ইসলামিয়া কামিল মাদ্রাসা, ফতেহপুর ফাজিল মাদ্রাসা, ইঞ্জিলপুর আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। মরহুমের ১২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে মসজিদ ও মাদ্রাসা মিলাদ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

আরও খবর